চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্ণর কিওনগাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।এর আগে, এদিন দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। এর আগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকও করেন তিনি।
এদিকে মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুদেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এ সফরে কোনো চুক্তি সই হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।